প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
কসবায় সন্ধ্যা ৭টার পর দোকান-শপিংমল বন্ধে প্রশাসনের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরে নির্ধারিত সময়সূচি অমান্য করে সন্ধ্যার পর দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির। এ সময় পৌর শহরের বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।অভিযান চলাকালে ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়—সন্ধ্যা ৭টার পর কোনো দোকান, শপিংমল বা মার্কেট খোলা রাখা যাবে না। সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।প্রশাসন সূত্রে জানা গেছে, জনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ সাশ্রয় এবং নির্ধারিত সময়সূচি বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের সর্তক মূলক অভিযান অব্যাহত থাকবে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান যেমন—ঔষধের দোকান, খাবারের হোটেলসহ প্রয়োজনীয় কিছু সেবা এ নির্দেশনার বাইরে থাকবে বলেও জানানো হয়েছে।উপজেলা প্রশাসন আরও জানায়, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকল ব্যবসায়ীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত