প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
কালিহাতীতে অজ্ঞাত বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা, টাঙ্গাইল, যমুনা মহাসড়কে অজ্ঞাত বাসচাপায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালকের নাম স্বপন মিয়া (৩০)। তিনি উপজেলার এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্বপন মিয়া ভ্যানযোগে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার নিকরাইল বাজারে টিন পৌঁছে দিয়ে ফেরার পথে ছিলেন। বিকেলে কালিহাতী উপজেলার হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।যমুনা পূর্ব সেতু থানার এএসআই পিযুজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত