প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
বিজয়নগরে ১২০০ পিস ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিতে করে মাদক বহনের সময় এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের বাগদিয়া (আমতলী) এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজি আটক করে তল্লাশি চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজির চালক মোহাম্মদ আদেল (৩৮)কে গ্রেফতার করা হয়। তিনি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর (সরকার বাড়ি) এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত