প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
কসবায় ৫১ কেজি গাঁজাসহ চোরাকারবারি নুরু ও তার ২ সহযোগী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১১ হাজার ২৫০ টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর প্রায় ২টা ৩৫ মিনিটে কসবা থানার এসআই মো. শামীম ভূইয়ার নেতৃত্বে একটি দল উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকশাইর আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালায়। অভিযানে ইয়ামিনের নামে বরাদ্দকৃত একটি ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন ধজনগর গ্রামের রাকিব (২৮), ব্রাহ্মণগ্রামের ইয়ামিন (২৮) এবং নারগিস বেগম (৪০)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
এছাড়া, একই মামলায় কুমিল্লার নুরপুর গ্রামের মোহাম্মদ নুর আলম ওরফে নুরু (৫৫) নামে আরও একজনকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হলেও পরে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে এই বিষয়ে মোহাম্মদ নুর আলম নুরুর পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানান মোহাম্মদ নুর আলম (নুরু) মাদকের সাথে নয় ভারতীয় বিভিন্ন কাপড় কসমেটিক্স ও পোনা মাছ ব্যবসার কেরিং করার সাথে জড়িত ছিল বলে তারা স্বীকার করেন।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আসামিদের অদ্য কোর্টে প্রেরণ করা হলো।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত