প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
কসবা-আখাউড়ায় জ্বালানি সংকট,পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে চালকরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার একমাত্র পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যানবাহন চালক ও সাধারণ মানুষ। কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি এলাকায় অবস্থিত ‘মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশন’-এ টানা দুই দিন ধরে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ।শনিবার (১২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, তেল না পেয়ে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন চালকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এতে দৈনন্দিন কাজে বের হওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন।ভুক্তভোগী মোটরসাইকেল চালক মোঃ নাজিম উদ্দিন বলেন, আমি একজন ব্যবসায়ী, প্রতিদিন মোটরসাইকেলে চলাচল করতে হয়। পাম্পে তেল না থাকায় আমরা চরম সমস্যায় আছি। কসবা থেকে আসা আরেক ভুক্তভোগী মোঃ নাছির মিয়া জানান, আমার কসবা বাজারে ছোট একটি ব্যবসা আছে প্রতি দিন কসবা থেকে আমার বাড়িতে যাইতে হয়। আমার গাড়ি বর্তমানে তেল একবারে শেষ আজও তেল পাব কি না বুঝতে পারছি না। পাম্পের মালিক বলেন, গত ৬ এপ্রিল পদ্মা ডিপো থেকে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও অকটেন সরবরাহ পাওয়া গেলেও তা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আশা করছি আজকে বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। চালকরা বলেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে কসবা ও আখাউড়া অঞ্চলে পরিবহন খাতে আরও বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। এছাড়া ও এর প্রভাব কসবা-আখাউড়া কৃষকের ফসলি মাঠে পড়বে গত ৩ দিন যাবৎ ডিজেল ও নেই এতে সেচ ব্যবস্থাপনার জন্য কৃষি ফসলি মাঠে পানি সরবরাহ করতে পারছে না। ফলে কৃষক তার ফসল হারানোর আশ্বকা ও করছে। তারা জানান দূরুত্ব সমস্যা সামাধার না হলে খুব বড় সমস্যার মুখে পড়বে কসবা-আখাউড়ার কৃষি খাত
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত