প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
আখাউড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌরসভার মসজিদপাড়া বাইপাস এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি চা দোকানের সামনে পাকা রাস্তা থেকে আমেনা আক্তার (২৪) ও ফুল বানু (৪২) নামে দুইজনকে হাতে-নাতে আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযান পরিচালিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের নির্দেশনায়। এতে নেতৃত্ব দেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম। অভিযানে আরও অংশ নেন সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ নাজমুস সাকিবসহ পুলিশের একটি দল। গ্রেফতারকৃতদের একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত