প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারি চালিত একটি অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে。
পুলিশ জানায়, ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে উপজেলার ১নং মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশির সময় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়。
এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— নুরনবী (২১), পিতা: অবং মিয়া, মাতা: নুরনাহার বেগম, সাং- মোগড়া, সওদাগর পাড়া, থানা: আখাউড়া। হাসান মিয়া (২৫), পিতা: নুরুল ইসলাম, মাতা: মৃত হোসেনা বেগম, সাং- মোগড়া, সওদাগর পাড়া, থানা: আখাউড়া。
পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অটোরিকশাটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করেছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত