প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
সাভারের রাজাশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন গ্রেফতার
সাভারের রাজাশন এলাকা থেকে প্রায় ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ হৃদয় হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-২ (সাভার)।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত