প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
আখাউড়ায় ছয় গ্রাম নিয়ে 'বরিশল ইউনিয়ন' গঠন বিষয়ে গণশুনানি
আখাউড়ায় ছয় গ্রাম নিয়ে 'বরিশল ইউনিয়ন' গঠন বিষয়ে গণশুনানিব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ছয়টি গ্রাম নিয়ে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি। প্রস্তাবিত এই ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘বরিশল ইউনিয়ন’, যা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।বুধবার বরিশল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নেয় ছয় গ্রামের কয়েক হাজার মানুষ। তারা জানান, ভৌগলিক অবস্থানের কারণে আখাউড়ার সঙ্গে তাদের যোগাযোগ সহজ হওয়ায় নতুন ইউনিয়ন গঠন করে সেখানে অন্তর্ভুক্ত করা হলে জনসেবায় বড় ধরনের সুবিধা পাওয়া যাবে।প্রস্তাবিত ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি। বর্তমানে এসব গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত। স্থানীয় বাসিন্দারা জানান শিক্ষা, স্বাস্থ্যসহ সবক্ষেত্রেই আমাদের আখাউড়ার সঙ্গে সম্পর্ক। সেখানে যেতে সময় লাগে মাত্র ২ থেকে ৩ মিনিট, কিন্তু জেলা সদরে যেতে লাগে প্রায় এক ঘণ্টা। তাড়া আরও জানান এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। আখাউড়ার সঙ্গে যুক্ত হলে তাদের জীবনমান উন্নত হবে। তবে এ উদ্যোগের বিরোধিতা করছে আখাউড়া উপজেলা বিএনপির একটি অংশ। তাদের দাবি, নতুন ইউনিয়ন যুক্ত হলে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হবে এবং প্রশাসনিক চাপ বাড়বে। আখাউড়া আগে থেকেই জনবহুল। নতুন ইউনিয়ন যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হবে। গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আখাউড়ার সঙ্গে যারা যেতে চায় তাদের কথা শুনেছি। তাদের যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে তাদের সুবিধার বিষয়টি দেখলাম। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত