প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
কসবায় ভুয়া সনদ তৈরির অভিযোগে দুই কম্পিউটার দোকানকে জরিমানা
কসবায় ভুয়া সনদ তৈরির অভিযোগে দুই কম্পিউটার দোকানকে জরিমানাব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সুপার মার্কেটে ভুয়া ওয়ারিশসনদ, চারিত্রিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুইটি কম্পিউটার দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২২ এপ্রিল) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মার্কেটের বিভিন্ন কম্পিউটার দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দুইটি দোকান থেকে কসবা পৌরসভার প্রশাসক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত এবং স্বাক্ষরবিহীন ব্ল্যাঙ্ক (নাম-ঠিকানাবিহীন কিন্তু স্মারক নম্বর ও তারিখযুক্ত) ওয়ারিশসনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র উদ্ধার করা হয়।অভিযোগ রয়েছে, এসব ব্ল্যাঙ্ক সনদ পরবর্তীতে ভুয়া তথ্য সংযোজন করে বিভিন্ন জালিয়াতিমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো।এ ঘটনায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ব্রাদার্স কম্পিউটার’-কে ২০ হাজার টাকা এবং ‘সাইফুল এন্ড রাকিব কম্পিউটার’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত