প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পানিতে ডুবে আরমান (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা মুছলেম ডাউন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার দোকানদার আবু খায়েরের ছেলে আরমান বাড়ির পাশে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে একটি দিঘিতে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত