প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
কসবায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ। শা
কসবায় প্রায় ১ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ। সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে। আজ ২৮ এপ্রিল ২০২৬ সকালে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম,এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা বিওপির টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯৪,৩০,০০০/- (চুরানব্বই লক্ষ ত্রিশ হাজার) টাকা। জব্দকৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্রে জানানো হয়, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত