প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে হারুন-মশিউর
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. এস এম মশিউর রহমান সরকার নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সাংগঠনিক সম্পাদক মো. ফজলুর রহমান (৪৭ ভোট), কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান (৩৯ ভোট), দপ্তর সম্পাদক মো. আব্দুল মুতাল্লিব সম্রাট (৫১ ভোট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নইমুল ইসলাম নায়ুম (৩৯ ভোট)।সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ৪৯ ভোট এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. নূরনবী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান (৫২ ভোট), রবিউল আউয়াল (৫১ ভোট) ও মশিউর রহমান (৪০ ভোট)। এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোট পেয়ে জয়লাভ করেন।নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মকবুল হোসেন। কমিশনের সদস্য হিসেবে ছিলেন মো. আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত