প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
কসবয় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাসলিমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) সকালে কসবা উপজেলা মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
তাসলিমা আক্তার উপজেলার ব্রাহ্মণপাড়ার নাগাইস এলাকার শানু মিয়ার মেয়ে।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস সকাল ১০টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় মানসিক ভারসাম্যহীন ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করলে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত