প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চন্দ্রনাথ সাহা নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার (১০ মে) দুপুরে কালিহাতী পৌরসভার কর্মকারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত চন্দনাথ সাহার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পরে আসামিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত