প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বুধবার (১৩ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলামের পরিচালিত এ অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে পৌরসভা এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।এছাড়া উপজেলার পারখী, মরিচা ও বল্লা এলাকা থেকে অবৈধভাবে মাটি পরিবহনকালে ৬টি ট্রাক হেফাজতে নেয় প্রশাসন।কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত