প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত লামিয়া আক্তার ওই গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম শফির কন্যা।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর থেকে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।পরদিন সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী একটি ভুট্টাক্ষেতের মধ্যে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনার পর এলাকাবাসী সন্দেহের ভিত্তিতে একজনকে আটক করে রাখে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত