প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঠাকুরগাঁও রোড থেকে চৌরাস্তা অভিমুখে যাওয়ার সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার আঘাতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঋত্বিক রায় (২৬)। তিনি নিশিকেশ রায় লিটনের ছেলে। অপর নিহত আশিক হাসান, একই ইউনিয়নের হান্নান মিয়ার ছেলে।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোক।
কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত