চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!

যশোরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

    এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে যশোর টাউন হল মাঠের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বর্ণাঢ্য সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আমাদের গণতন্ত্র রক্ষার অঙ্গীকারকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

    তিনি বলেন, “এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখতে হবে।”সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনছারুর হক রানা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

    র‌্যালিটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দার খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ ছিদ্দিকী বাচ্চু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    রোববার, ০১ মার্চ ২০২৬

    যশোরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

    এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে যশোর টাউন হল মাঠের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বর্ণাঢ্য সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আমাদের গণতন্ত্র রক্ষার অঙ্গীকারকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

    তিনি বলেন, “এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখতে হবে।”সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনছারুর হক রানা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

    র‌্যালিটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দার খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ ছিদ্দিকী বাচ্চু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন

    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।