চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!
সতর্কতা: এই সংবাদটি ৬ মাসের বেশি পুরানো। তথ্যের ভিত্তি পরিবর্তন হতে পারে।

আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা সার জব্দ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হেনা বুলবুলির ঘর থেকে বিপুল পরিমাণ সার জব্দ করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে সেখানে মজুদ রাখা ৬৪ বস্তা সার উদ্ধার করা হয়।

    পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে হেনা বুলবুলির পরিবার অবৈধভাবে সার মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত। সম্প্রতি আমতলী বাজার থেকে কয়েকশ বস্তা সার কিনে বাড়িতে মজুদ রাখেন তারা। এরই মধ্যে কয়েক ডজন বস্তা সার অতিরিক্ত দামে কৃষকদের কাছে বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    অভিযানে ৪১ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়। তবে ইউপি সদস্যের পরিবারের কারো কাছেই সার বিক্রির বৈধ লাইসেন্স নেই বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি অফিস।

    আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল জানান, সার মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খাঁন বলেন, অবৈধভাবে সার বিক্রির কোনো সুযোগ নেই, আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : আমতলী

    নিজস্ব প্রতিবেদক

    নিজস্ব প্রতিবেদক

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

    আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা সার জব্দ

    প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হেনা বুলবুলির ঘর থেকে বিপুল পরিমাণ সার জব্দ করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে সেখানে মজুদ রাখা ৬৪ বস্তা সার উদ্ধার করা হয়।

    পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে হেনা বুলবুলির পরিবার অবৈধভাবে সার মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত। সম্প্রতি আমতলী বাজার থেকে কয়েকশ বস্তা সার কিনে বাড়িতে মজুদ রাখেন তারা। এরই মধ্যে কয়েক ডজন বস্তা সার অতিরিক্ত দামে কৃষকদের কাছে বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    অভিযানে ৪১ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়। তবে ইউপি সদস্যের পরিবারের কারো কাছেই সার বিক্রির বৈধ লাইসেন্স নেই বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি অফিস।

    আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল জানান, সার মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খাঁন বলেন, অবৈধভাবে সার বিক্রির কোনো সুযোগ নেই, আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।