মাদারীপুরের কালকিনি পৌর বাস টার্মিনালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ভূরঘাটা নতুন পৌর টার্মিনাল চত্বরে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। এসময় বক্তারা সরকারের সমালোচনা করে আগামী দিনে বিএনপির আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন