চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

ভারত-পাকিস্তান লড়াইয়ে শক্তির বিচারে কে এগিয়ে

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান ম্যাচ, যা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে। সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আগ্রহ।

    আট দল অংশ নিচ্ছে এবারের আসরে।
    উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে আফগানিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। দুই গ্রুপে বিভক্ত দলগুলো থেকে শীর্ষ চার দল উঠবে সুপার ফোরে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইতে।

    গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক আমিরাত ও ওমান।
    গ্রুপ বি-তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।
    সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান দ্বৈরথকে ঘিরে ভক্তদের মাঝে রোমাঞ্চের পাশাপাশি উদ্বেগও আছে। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম আগেই সতর্ক করে দিয়েছেন এই বলে, ‘দুই দেশের খেলোয়াড় ও সমর্থকদের শৃঙ্খলা বজায় রাখা উচিত এবং সীমা অতিক্রম করা যাবে না।’

    ২০১২ সালের পর দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।
    সমঝোতা চুক্তির কারণে তারা কেবল নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টেই একে অপরের বিপক্ষে খেলছে। এবার তারা একই গ্রুপে রয়েছে এবং টুর্নামেন্টে তিনবারও মুখোমুখি হতে পারে। 

    তবে মে মাসের সংঘাতের কারণে এখনো তিক্ততা রয়ে গেছে। চার দিনব্যাপী তীব্র লড়াইয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে দুই দেশের ৭০ জনেরও বেশি নিহত হয়েছিলেন। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়।
    তবে উত্তেজনার ধারাবাহিকতায় ইংল্যান্ডে অনুষ্ঠিত লেজেন্ডস বিশ্বচ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকার করে ভারতের সাবেক খেলোয়াড়দের দল। 

    ভারতের সাবেক স্পিনার হরভজন সিং প্রকাশ্যে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার বিরোধিতা করেছেন। তিনি বলেছিলেন, ‘সীমান্তে লড়াই হচ্ছে, দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে—এমন পরিস্থিতিতে আমরা ক্রিকেট খেলতে যেতে পারি না। এই বড় সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেট খুবই ছোট বিষয়।’
    তবে মাঠের লড়াইয়ে শক্তির বিচারে এগিয়ে ভারত। অন্তত সাম্প্রতিক পরিসংখ্যান তাদের পক্ষেই বলছে। বর্তমান চ্যাম্পিয়নরা সূর্যকুমার যাদবের নেতৃত্বে নামছে এবারের আসরে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে তাদের ১০-৩ জয়ের রেকর্ড আত্মবিশ্বাস আরো বাড়াচ্ছে। পাকিস্তান অবশ্য খেলবে তাদের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়া। ফর্মহীনতার এশিয়া কাপের দলে জায়গা পাননি তারা। তবে ভারত-পাকিস্তান লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। অন্তত অতীত রেকর্ড তাই বলে। 
    ভারত গত আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবারও তারা শিরোপা জয়ের প্রধান দাবিদার। তবে পাকিস্তান-ভারতের পাশাপাশি বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাও চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
    এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ তাই কেবল ক্রিকেট নয়, দুই দেশের সমর্থকদের আবেগ, ইতিহাস ও প্রতিদ্বন্দ্বিতার প্রতিচ্ছবি হয়ে উঠতে যাচ্ছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    রোববার, ০১ মার্চ ২০২৬

    ভারত-পাকিস্তান লড়াইয়ে শক্তির বিচারে কে এগিয়ে

    প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন

    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।