চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

এশিয়া কাপের জন্য দেশ ছাড়ল লিটন-জাকেররা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ 1 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্ট

এশিয়া কাপের জন্য দেশ ছাড়ল লিটন-জাকেররা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে দু’টি পৃথক গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ প্রথম ধাপে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। 

    প্রথম ধাপে আজ সকালে দেশ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটায় দেশ ত্যাগ করবে দ্বিতীয় গ্রুপ।

    এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং।  আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।

    এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান এব স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের দুই শীর্ষ দল সুপার ফোরে খেলবে। এরপর সুপার ফোরের সেরা দু’দল ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করবে। 

    গ্রুপ পর্বে নিজেদের সবগুলো ম্যাচ আবু ধাবিতে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছরের এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

    শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ। 

    বাংলাদেশ দল : লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, শাখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।
    স্ট্যান্ডবাই : সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    সোমবার, ০২ মার্চ ২০২৬

    এশিয়া কাপের জন্য দেশ ছাড়ল লিটন-জাকেররা

    প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে দু’টি পৃথক গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ প্রথম ধাপে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। 

    প্রথম ধাপে আজ সকালে দেশ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটায় দেশ ত্যাগ করবে দ্বিতীয় গ্রুপ।

    এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং।  আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।

    এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান এব স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের দুই শীর্ষ দল সুপার ফোরে খেলবে। এরপর সুপার ফোরের সেরা দু’দল ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করবে। 

    গ্রুপ পর্বে নিজেদের সবগুলো ম্যাচ আবু ধাবিতে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছরের এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

    শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ। 

    বাংলাদেশ দল : লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, শাখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।
    স্ট্যান্ডবাই : সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।