চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ 1 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্ট

পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ‎পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

    ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেন। সঞ্চালনা করেন পিরোজপুর শাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার তাপসিয়া তরী চক্রবর্তী, এসময় আরও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখার মার্কেটিং এন্ড সেলস মো: ওয়াহিদুর রহমান, পিরোজপুর সদর উপশাখার অফিসার ইনচার্জ মো: হাসান শাহরিয়ার বনি।

    ‎এ সময় বক্তারা তরুণদের ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত করেন। তারা ব্যাংকের বিভিন্ন সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্য সেবা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে তরুণরা ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবে, যা সময় ও খরচ দুটিই সাশ্রয় করবে। পাশাপাশি উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাও তুলে ধরা হয়।

    ‎অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। ব্যাংকিং সম্পর্কে বাস্তব ধারণা পেয়ে তারা ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবেন।

    ‎উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নিয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তারুণ্যের ইতিবাচক চর্চা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    সোমবার, ০২ মার্চ ২০২৬

    পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব

    প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    ‎পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

    ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেন। সঞ্চালনা করেন পিরোজপুর শাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার তাপসিয়া তরী চক্রবর্তী, এসময় আরও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখার মার্কেটিং এন্ড সেলস মো: ওয়াহিদুর রহমান, পিরোজপুর সদর উপশাখার অফিসার ইনচার্জ মো: হাসান শাহরিয়ার বনি।

    ‎এ সময় বক্তারা তরুণদের ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত করেন। তারা ব্যাংকের বিভিন্ন সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্য সেবা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে তরুণরা ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবে, যা সময় ও খরচ দুটিই সাশ্রয় করবে। পাশাপাশি উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাও তুলে ধরা হয়।

    ‎অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। ব্যাংকিং সম্পর্কে বাস্তব ধারণা পেয়ে তারা ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবেন।

    ‎উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নিয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তারুণ্যের ইতিবাচক চর্চা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে বিশেষ ভূমিকা রাখবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।