চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

ছবি সংগ্রহ - কোর্ট পরিদর্শক বশির

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং পরিদর্শক বশির আলমকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে।

    জানা যায়, গত ২ সেপ্টেম্বর আদালতের পুলিশ ব্যারাকে গ্রেফতারকৃত পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে আরিফ-উল হাসানের সঙ্গে দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে ব্যারাকে বসে থাকতে দেখা যায়। এ সময় কোর্ট পরিদর্শক বশির আলমকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।

    ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। একই সঙ্গে এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

    এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, ঘটনার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। নির্দেশনা অনুযায়ী আমতলী আদালতে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    সোমবার, ০২ মার্চ ২০২৬

    আমতলীতে কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

    প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং পরিদর্শক বশির আলমকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে।

    জানা যায়, গত ২ সেপ্টেম্বর আদালতের পুলিশ ব্যারাকে গ্রেফতারকৃত পৌর যুবলীগ সভাপতি আরিফ-উল হাসানকে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে আরিফ-উল হাসানের সঙ্গে দু’জন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে ব্যারাকে বসে থাকতে দেখা যায়। এ সময় কোর্ট পরিদর্শক বশির আলমকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।

    ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। একই সঙ্গে এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

    এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার জানান, ঘটনার সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। নির্দেশনা অনুযায়ী আমতলী আদালতে দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।