চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

সেনবাগে পিসিএল ২০২৫ জমকালো সূচনা

সেনবাগে পিসিএল ২০২৫ জমকালো সূচনা
ছবি: খেলোয়াড়দের মাঝে অতিথিবৃন্দ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠলো বহুল প্রতীক্ষিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫” এর।

    শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় সেনবাগ পৌরসভার কাদরা আঞ্জু ব্রিকফিল্ড মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জায়ান্ট ক্রিকেটার্স বনাম ইয়াং ফাইটার্স।

    টুর্নামেন্টের উদ্বোধন করেন, মোঃ ফখরুল ইসলাম টিপু, সাবেক সাধারণ সম্পাদক সেনবাগ উপজেলা ছাত্রদল।

    প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য মোঃ আজিজুর রহমান মিশু এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ছাত্রনেতা মোঃ মনির আহমেদ জুলেট।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান সুমন।

    টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আছেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

    টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় জায়ান্ট ক্রিকেটার্স। রনি ঝড়ো ইনিংসে  ২২ বলে ৪৮ রান ও  হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪ বলে ৪২ রান । তাদের ব্যাটিংয়ে দল ৪ উইকেটে তোলে ১৫২ রান।

    ১৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইয়াং ফাইটার্স প্রথম ২ ওভারে ২ উইকেট হারিয়ে ফেলে। পরবর্তীতে জুয়েল ও রায়হান দলের হাল ধরে।  দল কে টেনে নিয়ে যায় জয়ের ঠিক কিনারে। জুয়েল ১৯ বলে ৩৭ রানে আউট হয়ে গেলে দল একটু বিপদে পড়ে যায়।  ইয়াং ফাইটার্স এর রায়হান দলকে আস্তে আস্তে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। 

    শেষ ওভারে ইয়াং ফাইটার্স এর প্রয়োজন ছিলো ৫টি ছয়। শেষ ওভার করতে আসে জায়ান্ট ক্রিকেটার্স এর মিরন। ব্যাটিংয়ে ছিলো রায়হান। রায়হান শেষ ওভারে দর্শকদের হতবাক করে ৪টি ছক্কা হাকিয়ে দিয়েও ৫ রানে পরাজয় মেনে নিতে হলো ইয়াং ফাইটার্স।

    ২২ বলে ৪৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জায়ান্ট ক্রিকেটার্স এর রনি।

    এই আয়োজনকে ঘিরে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে- দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

    মাঠজুড়ে দর্শকের উল্লাসে মুখর ছিল উদ্বোধনী দিন। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ভাষ্য— “এমন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচই পিসিএলকে করবে আলোচিত।”

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    সোমবার, ০২ মার্চ ২০২৬

    সেনবাগে পিসিএল ২০২৫ জমকালো সূচনা

    প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

    featured Image

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।