চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!

কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলামী জড়িত নয় -এম এম রেজাউল করিম

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলাম জড়িত নয়, সকল কল্যাণকর কাজের সাথে জড়িত জামায়াতে ইসলামী। কোন চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড, মিথ্যা মামলা বাণিজ্যের সাথে জামায়াতের কোন কর্মী সমর্থক জড়িত নয়। 

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াতের প্রার্থী এম.এম.রেজাউল করিম।

    তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক। আমরা এতোদিন আপনাদের কাছে যেতে পারি নাই। বিগত ৫৩ বছর ধরে বিভিন্ন সরকার এসে আপনাদের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছিল। আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কর্মকান্ড তুলে ধরতে চাই। আশারাখি দলমত নির্বিশেষ আপনারা সকলের কর্মকান্ড জাতির কাছে তুলে ধরবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম সাংবাদিকদের পাশে আছে। সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে।

    আগামী সংদদ নির্বাচন নিয়ে এফ.এম.রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে কারো অধিকারের জন্য আন্দোলন সংগ্র্রাম করতে হবে না। যার যার অধিকার চাওয়ার আগেই পেয়ে যাবে।

     আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে 

    উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ফরিদউদ্দিন আহমেদের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    রোববার, ০১ মার্চ ২০২৬

    কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলামী জড়িত নয় -এম এম রেজাউল করিম

    প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

    featured Image

    কোনও অকল্যাণকর কাজের সাথে জামায়াতে ইসলাম জড়িত নয়, সকল কল্যাণকর কাজের সাথে জড়িত জামায়াতে ইসলামী। কোন চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড, মিথ্যা মামলা বাণিজ্যের সাথে জামায়াতের কোন কর্মী সমর্থক জড়িত নয়। 

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াতের প্রার্থী এম.এম.রেজাউল করিম।

    তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির বিবেক। আমরা এতোদিন আপনাদের কাছে যেতে পারি নাই। বিগত ৫৩ বছর ধরে বিভিন্ন সরকার এসে আপনাদের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছিল। আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কর্মকান্ড তুলে ধরতে চাই। আশারাখি দলমত নির্বিশেষ আপনারা সকলের কর্মকান্ড জাতির কাছে তুলে ধরবেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম সাংবাদিকদের পাশে আছে। সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে।

    আগামী সংদদ নির্বাচন নিয়ে এফ.এম.রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে কারো অধিকারের জন্য আন্দোলন সংগ্র্রাম করতে হবে না। যার যার অধিকার চাওয়ার আগেই পেয়ে যাবে।

     আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে 

    উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ফরিদউদ্দিন আহমেদের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন

    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।