চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!

কোটালীপাড়ায় সাবেক পুলিশ সদস্যের ছেলে- সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলিফ শিকদার (২০) নামের এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। 

    গত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর বাবা-মা দুইজনেই প্রবাসে থাকেন, সে তার দাদা দাদীর সঙ্গে থাকেন। ঘটনার রাতে ছাত্রীর দাদা- দাদী একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে এই সুযোগে উত্তর বান্ধাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য হেলাল শিকদারের ছেলে আলিফ শিকদার ওই ঘরে ঢুকে তার সাথে জোরপূর্বক শারিরীক সম্পর্ক করার চেষ্টা করে। এই অবস্থায় ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আলিফকে আটকে রাখে। খবর পেয়ে অভিযুক্তের বাবা হেলাল শিকদার এসে ঘটনাস্থল থেকে তার ছেলেকে প্রভাব খাটিয়ে নিয়ে যায়। 

    স্থানীয়দের দাবি, হেলাল শিকদার এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনাস্থল থেকে তার ছেলেকে নিয়ে যায় এবং এই ঘটনা নিয়ে কাউকে বাড়াবাড়ি না করতে হুমকি প্রদান করেন। 

    ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদা জানান, মেয়েটার বাবা-মা দুইজনেই বিদেশ থাকে, আমাদের কাছেই সে থাকে। কিন্তু ঘটনার দিন আমরা বাড়িতে না থাকায় আলিফ এসে আমার নাতনির সাথে যে অন্যায় কাজ করেছে আমি তার কঠিন বিচার চাই। বিভিন্নভাবে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে আলিফ  শিকদারের বাবা হেলাল শিকদার।

    অভিযুক্ত আলিফ শিকদারের বাবা হেলাল সিকদার বলেন, মেয়েটি আমাদের আত্মীয়। ওই বাড়িতে আমার ছেলে বেড়াতে গিয়েছিল। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিজেরা মিটমাট করে নিবো।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনার অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    রোববার, ০১ মার্চ ২০২৬

    কোটালীপাড়ায় সাবেক পুলিশ সদস্যের ছেলে- সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

    প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

    featured Image

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলিফ শিকদার (২০) নামের এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। 

    গত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর বাবা-মা দুইজনেই প্রবাসে থাকেন, সে তার দাদা দাদীর সঙ্গে থাকেন। ঘটনার রাতে ছাত্রীর দাদা- দাদী একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে এই সুযোগে উত্তর বান্ধাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য হেলাল শিকদারের ছেলে আলিফ শিকদার ওই ঘরে ঢুকে তার সাথে জোরপূর্বক শারিরীক সম্পর্ক করার চেষ্টা করে। এই অবস্থায় ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আলিফকে আটকে রাখে। খবর পেয়ে অভিযুক্তের বাবা হেলাল শিকদার এসে ঘটনাস্থল থেকে তার ছেলেকে প্রভাব খাটিয়ে নিয়ে যায়। 

    স্থানীয়দের দাবি, হেলাল শিকদার এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনাস্থল থেকে তার ছেলেকে নিয়ে যায় এবং এই ঘটনা নিয়ে কাউকে বাড়াবাড়ি না করতে হুমকি প্রদান করেন। 

    ভুক্তভোগী স্কুলছাত্রীর দাদা জানান, মেয়েটার বাবা-মা দুইজনেই বিদেশ থাকে, আমাদের কাছেই সে থাকে। কিন্তু ঘটনার দিন আমরা বাড়িতে না থাকায় আলিফ এসে আমার নাতনির সাথে যে অন্যায় কাজ করেছে আমি তার কঠিন বিচার চাই। বিভিন্নভাবে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে আলিফ  শিকদারের বাবা হেলাল শিকদার।

    অভিযুক্ত আলিফ শিকদারের বাবা হেলাল সিকদার বলেন, মেয়েটি আমাদের আত্মীয়। ওই বাড়িতে আমার ছেলে বেড়াতে গিয়েছিল। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিজেরা মিটমাট করে নিবো।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনার অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন

    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।