চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

বালিয়াডাঙ্গীতে জিয়া স্মৃতি গোল্ডকাপ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান। রোববার বিকেলে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন,

    “যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা খেলাধুলায় মনোযোগী হলে দেশ এগিয়ে যাবে।”

    বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা বলেন,

    “জিয়া স্মৃতি গোল্ডকাপ শুধু একটি খেলা নয়—এটি যুবসমাজের উচ্ছ্বাস, প্রতিভা ও অসীম সম্ভাবনার প্রতিচ্ছবি। প্রতিযোগিতার মাধ্যমে এলাকার খেলোয়াড়রা আরো দক্ষ হয়ে উঠবে।”

    উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    সোমবার, ০২ মার্চ ২০২৬

    বালিয়াডাঙ্গীতে জিয়া স্মৃতি গোল্ডকাপ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত

    প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

    featured Image

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান। রোববার বিকেলে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন,

    “যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা খেলাধুলায় মনোযোগী হলে দেশ এগিয়ে যাবে।”

    বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা বলেন,

    “জিয়া স্মৃতি গোল্ডকাপ শুধু একটি খেলা নয়—এটি যুবসমাজের উচ্ছ্বাস, প্রতিভা ও অসীম সম্ভাবনার প্রতিচ্ছবি। প্রতিযোগিতার মাধ্যমে এলাকার খেলোয়াড়রা আরো দক্ষ হয়ে উঠবে।”

    উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।