চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০), একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০), বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা সারোয়ার লিয়ন (৩২)।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে তাঁদের গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

    এদিকে জামায়াতে ইসলামী রাণীশংকৈল উপজেলা সেক্রেটারি রজব আলী অভিযোগ করেন, “ওসি আওয়ামী লীগের পরিচয়ে আমাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করেছেন। ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের পুত্র নেনারুল আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্য হলেও তাকে আওয়ামী লীগ কর্মী দেখিয়ে আটক করা হয়েছে।”

    অন্যদিকে, পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু বাচোরের হামিদুর রহমানকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে, ওসি তাতে কর্ণপাত না করেন। এসময় ক্ষুব্ধ হয়ে নজমুল হুদা মিঠু ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।

    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক বলেন,

    “গ্রেফতার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মামলার আইনগত প্রক্রিয়াতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    রোববার, ০১ মার্চ ২০২৬

    ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

    প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

    featured Image

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০), একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০), বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা সারোয়ার লিয়ন (৩২)।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে তাঁদের গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

    এদিকে জামায়াতে ইসলামী রাণীশংকৈল উপজেলা সেক্রেটারি রজব আলী অভিযোগ করেন, “ওসি আওয়ামী লীগের পরিচয়ে আমাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করেছেন। ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের পুত্র নেনারুল আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্য হলেও তাকে আওয়ামী লীগ কর্মী দেখিয়ে আটক করা হয়েছে।”

    অন্যদিকে, পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু বাচোরের হামিদুর রহমানকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে, ওসি তাতে কর্ণপাত না করেন। এসময় ক্ষুব্ধ হয়ে নজমুল হুদা মিঠু ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।

    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক বলেন,

    “গ্রেফতার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মামলার আইনগত প্রক্রিয়াতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন

    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।