চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!

জন্ম-মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতায় শ্রেষ্ঠ ইউএনও ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ প্রমাপ অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কসবা পৌরসভার প্রশাসক মো. ছামিউল ইসলামকে ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার’ এবং ‘শ্রেষ্ঠ পৌর প্রশাসক’ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় তাঁকে এ সম্মাননা স্মারক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. এহেতাশামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) শংকর কুমার বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রন্জন কুমার দেসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালে উপজেলা ও পৌরসভাগুলোর জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ প্রমাপ অর্জনের ভিত্তিতে কসবা উপজেলা ও কসবা পৌরসভা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ডিডিএলজি, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান নিজ উপজেলা সহ তার সফতায় মুদ্ধ উপজেলাবাসী।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    রোববার, ০১ মার্চ ২০২৬

    জন্ম-মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতায় শ্রেষ্ঠ ইউএনও ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম

    প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

    featured Image

    জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ প্রমাপ অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কসবা পৌরসভার প্রশাসক মো. ছামিউল ইসলামকে ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার’ এবং ‘শ্রেষ্ঠ পৌর প্রশাসক’ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় তাঁকে এ সম্মাননা স্মারক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. এহেতাশামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) শংকর কুমার বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রন্জন কুমার দেসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালে উপজেলা ও পৌরসভাগুলোর জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ প্রমাপ অর্জনের ভিত্তিতে কসবা উপজেলা ও কসবা পৌরসভা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ডিডিএলজি, সকল উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান নিজ উপজেলা সহ তার সফতায় মুদ্ধ উপজেলাবাসী।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন

    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।