চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

কৃষকদের সুখ-দুঃখের কথা কেউ বলে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের মনোবল আগের চেয়ে অনেক বেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের চেয়ে পুলিশের মনোভাব ও মনোবল বৃদ্ধি পেয়েছে। পুলিশের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুয়াকাটার ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, ভবিষ্যতেও স্থিতিশীল থাকবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

    কৃষি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরাই জাতির মেরুদণ্ড—তাদের উৎপাদিত ফসলের ওপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না।

    সমুদ্র নিরাপত্তা বিষয়ে তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বিভাগীয় উপ-মহাপরিচালক (আনসার ও ভিডিপি) আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, পটুয়াখালী ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার (সিও) সদন চাকমা, জেলা কমান্ডার শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও কুয়াকাটা রিজিয়নের এডিশনাল ডিআইজি অর্নিমান চাকমা।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    রোববার, ০১ মার্চ ২০২৬

    কৃষকদের সুখ-দুঃখের কথা কেউ বলে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

    featured Image

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের চেয়ে পুলিশের মনোভাব ও মনোবল বৃদ্ধি পেয়েছে। পুলিশের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুয়াকাটার ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, ভবিষ্যতেও স্থিতিশীল থাকবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

    কৃষি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরাই জাতির মেরুদণ্ড—তাদের উৎপাদিত ফসলের ওপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না।

    সমুদ্র নিরাপত্তা বিষয়ে তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বিভাগীয় উপ-মহাপরিচালক (আনসার ও ভিডিপি) আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, পটুয়াখালী ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার (সিও) সদন চাকমা, জেলা কমান্ডার শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও কুয়াকাটা রিজিয়নের এডিশনাল ডিআইজি অর্নিমান চাকমা।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন

    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।