চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!

কসবায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী চিকিৎসা সেবা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্টেশন রোড এলাকার জাহাঙ্গীর মার্কেটে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা ক্যাম্পে আটজন চিকিৎসকরা সাধারণ রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শিশু ও মাতৃস্বাস্থ্যসহ বিভিন্ন জটিলতা নিয়ে আসা রোগীদের বিনামূল্যে পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। 

    দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। চিকিৎসাসেবা কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী। প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকলিল আজম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হাই মাস্টার, কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন। 

    উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। নেতৃবৃন্দ বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবা—এই মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মবার্ষিকীকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করতে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আটজন চিকিৎসক দিয়ে সহস্রাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    রোববার, ০১ মার্চ ২০২৬

    কসবায় তারেক রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী চিকিৎসা সেবা

    প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

    featured Image

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্টেশন রোড এলাকার জাহাঙ্গীর মার্কেটে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা ক্যাম্পে আটজন চিকিৎসকরা সাধারণ রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শিশু ও মাতৃস্বাস্থ্যসহ বিভিন্ন জটিলতা নিয়ে আসা রোগীদের বিনামূল্যে পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। 

    দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। চিকিৎসাসেবা কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী। প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকলিল আজম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হাই মাস্টার, কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন। 

    উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। নেতৃবৃন্দ বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবা—এই মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মবার্ষিকীকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করতে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আটজন চিকিৎসক দিয়ে সহস্রাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন

    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।