চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা রাষ্ট্রের উন্নয়ন, সামাজিক স্থিতি এবং ব্যক্তির নিরাপত্তার মূলভিত্তি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন।

    বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত।

    এ সময় বক্তব্য রাখেন, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত ভূইঁয়া, হাসান মুহাম্মদ শহিদুল্লাহ,

    সদস্য আমিনুল ইসলাম আমান, মো. জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহিম, এছাড়াও কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সভা শেষে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

    প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা রাষ্ট্রের উন্নয়ন, সামাজিক স্থিতি এবং ব্যক্তির নিরাপত্তার মূলভিত্তি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন।

    বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত।

    এ সময় বক্তব্য রাখেন, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত ভূইঁয়া, হাসান মুহাম্মদ শহিদুল্লাহ,

    সদস্য আমিনুল ইসলাম আমান, মো. জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহিম, এছাড়াও কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সভা শেষে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।