বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) পটিয়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পটিয়াস্থ এনামুল হক এনামের নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জিসাস-এর সভাপতি মো: জসিম উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক নেতা হাজী নুরুল আলম সওদাগর এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু।
পরিচিতি সভায় নবনির্বাচিত পটিয়া উপজেলা জিসাসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর মেম্বার। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাউসার আলম রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সহ-সভাপতি সাহাব উদ্দীন, বদরুল আলম চৌধুরী, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ রাসেল ও মাহফুজুর রহমান রাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল মজিদ সুমন, মোঃ মানিক, মোহাম্মদ ফরিদ, আব্দুর রহিম ও মোঃ সেকান্দার চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ ও মাহফুজুর রহমান (রোকন), দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান উদ্দিন (রোহান), প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ সৌরভ হোসেনসহ জিসাসের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে জিসাসের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন