চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

নেত্রকোনা দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির টহল জোরদার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮.০০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

    বিজিবির অধিনায়ক জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্তে যে কোন প্রকার পারাপার বন্ধ করতে নি:ছিদ্র টহল তৎপরতা জোরদার করা হয়েছে। 

    টহল জোরদারের কারণ উল্লেখ করে বিজিবি অধিনায়ক এস এম কামরুজ্জামান জানান, ১২ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির ওপর গুলিবর্ষণকারী আততায়ী, যাতে সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য গতকাল গভীর রাত থেকে সীমান্তে সকল এন্ট্রি পয়েন্টে বিজিবি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে সীমান্তে সকল চলাচল বন্ধে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী, চালক ও সীমান্তে বসবাসকারী জনগণকে সম্পৃক্ত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান বিজিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    নেত্রকোনা দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির টহল জোরদার

    প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

    featured Image

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮.০০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

    বিজিবির অধিনায়ক জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্তে যে কোন প্রকার পারাপার বন্ধ করতে নি:ছিদ্র টহল তৎপরতা জোরদার করা হয়েছে। 

    টহল জোরদারের কারণ উল্লেখ করে বিজিবি অধিনায়ক এস এম কামরুজ্জামান জানান, ১২ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির ওপর গুলিবর্ষণকারী আততায়ী, যাতে সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য গতকাল গভীর রাত থেকে সীমান্তে সকল এন্ট্রি পয়েন্টে বিজিবি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে সীমান্তে সকল চলাচল বন্ধে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী, চালক ও সীমান্তে বসবাসকারী জনগণকে সম্পৃক্ত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান বিজিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।