কসবা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানার সঙ্গে কসবা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কসবা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু–এর নেতৃত্বে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় কসবা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। এ সময় নবাগত ওসি নাজনীন সুলতানা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম একটি শক্তিশালী সহায়ক শক্তি। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তিনি কসবা থানার পক্ষ থেকে সব সময় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আশ্বাস দেন। সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে কসবায় দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কসবা থানার নবাগত ওসির সঙ্গে কসবা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপনার মতামত লিখুন