চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

যথাযোগ্য মর্যাদায় কসবায় মহান বিজয় দিবস উদযাপন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কসবা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে কসবা তেতুইয়া মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহ্বান জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    যথাযোগ্য মর্যাদায় কসবায় মহান বিজয় দিবস উদযাপন

    প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

    featured Image

    কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কসবা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে কসবা তেতুইয়া মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহ্বান জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।