বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ডিসেম্বর ২০২৫ ইং, বুধবার, বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ মোড়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাউল দলের আহ্বায়ক জনাব মোঃ সাইজুদ্দিন সাজু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাউল দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, কসবা থানা কমিটির নির্বাহী সদস্য ও বিনাউটি ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার ভূইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাউল দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন, কসবা উপজেলা বাউল দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব আল আমিন এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন