চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কালিহাতীতে এলেঙ্গায় তিন বেকারিতে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

অভিযান পরিচালনায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি বেকারি ও মিষ্টান্ন ভাণ্ডারকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং BSTI-এর সার্টিফিকেশন ব্যতীত পণ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগে তিনটি পৃথক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

    BSTI আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। অভিযানের আওতায় মারহাবা এ ওয়ান বেকারি, তাজমহল বেকারি ও মামা-ভাগ্নে মিষ্টান্ন ভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    অভিযানকালে BSTI-এর ফিল্ড অফিসার ও কালিহাতী থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    কালিহাতীতে এলেঙ্গায় তিন বেকারিতে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

    প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি বেকারি ও মিষ্টান্ন ভাণ্ডারকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং BSTI-এর সার্টিফিকেশন ব্যতীত পণ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগে তিনটি পৃথক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

    BSTI আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। অভিযানের আওতায় মারহাবা এ ওয়ান বেকারি, তাজমহল বেকারি ও মামা-ভাগ্নে মিষ্টান্ন ভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    অভিযানকালে BSTI-এর ফিল্ড অফিসার ও কালিহাতী থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।