শুভ সকাল, প্রিয় পাঠক!
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের মনোনয়ন ফরম সংগ্রহ
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের মনোনয়ন ফরম সংগ্রহ
ফেসবুক প্রতিক্রিয়া
লাইক এবং শেয়ার দেখুনসংবাদের বিষয়সূচি
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, দুপুর ১টা ৩০ মিনিটে, চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা জনাব গোলাম হোসেন-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দিন, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঈনুল আলম ছোটন বলেন, “আলহাজ্ব এনামুল হক এনাম একজন ত্যাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও জনবান্ধব নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং নানা নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। এসব ত্যাগের স্বীকৃতি হিসেবেই বিএনপি তাঁকে মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং পটিয়ার সর্বস্তরের সমর্থন ও ভালোবাসায়
তিনি বিজয়ী হবেন।
এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
আপনার মতামত লিখুন