চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবায় বিজিবির অভিযানে ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি
    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন কসবা বিওপির একটি টহল দল মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ২০৪১/৩-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকবস্তা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ১৪৫ কেজি বলে নিশ্চিত করেছে বিজিবি। বিষয়টি আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিশ্চিত করা হয়। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।” তিনি আরও জানান, মাদক ও অবৈধ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, কসবা উপজেলা দিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে সাম্প্রতিক সময়ে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    কসবায় বিজিবির অভিযানে ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

    প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

    featured Image
    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন কসবা বিওপির একটি টহল দল মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ২০৪১/৩-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকবস্তা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ১৪৫ কেজি বলে নিশ্চিত করেছে বিজিবি। বিষয়টি আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিশ্চিত করা হয়। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।” তিনি আরও জানান, মাদক ও অবৈধ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, কসবা উপজেলা দিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে সাম্প্রতিক সময়ে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।