ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু ও মাটি ব্যবস্থাপনার দায়ে দুইজনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কসবা উপজেলা ভূমি কমিশনার তানজিল কবির এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে রিপন মিয়া (পিতা: আরব আলী) কে ২০ হাজার টাকা এবং সেলিম মিয়া (পিতা: আব্দুল ওহাব) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। প্রশাসন জানায়, অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন