চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবায় ২ কোটি ১০ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে একটি ট্রাকসহ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৮৩ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। বিজিবি সূত্র ২৩ ডিসেম্বর দুপুরে জানায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলা মাদলা সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদলা সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে পাচারের উদ্দেশ্যে আনা এসব অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করা হয়। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    কসবায় ২ কোটি ১০ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ

    প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে একটি ট্রাকসহ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৮৩ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। বিজিবি সূত্র ২৩ ডিসেম্বর দুপুরে জানায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলা মাদলা সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদলা সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে পাচারের উদ্দেশ্যে আনা এসব অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করা হয়। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।