চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে বিদেশি সিগারেট ও ১২ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ১২ হাজার পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ডিবি পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা মোট ৮২ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২০ কার্টুন ‘মন্ড স্ট্রবেরি’, ১৫ কার্টুন ‘মন্ড গ্রিন অ্যাপল’ এবং ৪৭ কার্টুন ‘অরিস’ ব্র্যান্ডের সিগারেট। অপর এক অভিযানে একই দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সদর থানাধীন কাউতলী এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে ১২ হাজার পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— ফুরকান (৪২), পিতা মো. আবু সায়েদ, মাতা শাহানা বেগম, সাং নোয়াগাঁও, থানা নবীনগর; সাজু মিয়া (২৪), পিতা মৃত দুলাল মিয়া, মাতা স্বপ্না বেগম, সাং বাউতলা, থানা আখাউড়া; এবং জুয়েল (৩২), পিতা আব্দুল আলী, মাতা রাশেদা বেগম, সাং নারায়ণপুর, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া।উদ্ধারকৃত সিগারেট, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে বিদেশি সিগারেট ও ১২ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার

    প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ১২ হাজার পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ডিবি পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা মোট ৮২ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২০ কার্টুন ‘মন্ড স্ট্রবেরি’, ১৫ কার্টুন ‘মন্ড গ্রিন অ্যাপল’ এবং ৪৭ কার্টুন ‘অরিস’ ব্র্যান্ডের সিগারেট। অপর এক অভিযানে একই দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সদর থানাধীন কাউতলী এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে ১২ হাজার পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— ফুরকান (৪২), পিতা মো. আবু সায়েদ, মাতা শাহানা বেগম, সাং নোয়াগাঁও, থানা নবীনগর; সাজু মিয়া (২৪), পিতা মৃত দুলাল মিয়া, মাতা স্বপ্না বেগম, সাং বাউতলা, থানা আখাউড়া; এবং জুয়েল (৩২), পিতা আব্দুল আলী, মাতা রাশেদা বেগম, সাং নারায়ণপুর, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া।উদ্ধারকৃত সিগারেট, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।