চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কমরেড মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবছরই নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা। দেশের বর্তমান প্রেক্ষাপটে মেলা উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সর্বস্তরে অংশগ্রহনের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ৩৫তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবছরই ৩১ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারী পর্যন্ত সাতদিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্ত এবার দেশের বর্তমান প্রেক্ষাপটে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে আগামী ২৫মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সাত দিনব্যাপী এই মেলা আয়োজনের খসড়া তারিখ ঘোষণা করা হয়েছে। কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের মিলনায়তনে মেলা উদযাপন কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়।

    এদিকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে উৎযাপিত হবে বলে জানিয়েছে মেলা উদযাপন কমিটি।

    আলোচনা সভায়, মণিসিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডা. দিবালোক সিংহ এর সভাপতিত্বে, সাজসজ্জা ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ্ আল মামুন মুকুল, সমন্বয়ক আলকাছ উদ্দিন মীর, স্বেচ্ছাসেবক উপ-কমিটির সদস্য সচিব বিদ্যুৎ সরকার, মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য সচিব শামছুল আলম খান, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক নির্মলেন্দু সরকার বাবুল, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম স্বপন, প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি, মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য আল ইমরান সম্রাট গণি, মেলা উদযাপন কমিটির সদস্য এডভোকেট মানেশ চন্দ্র সাহা, আজিম উদ্দিন সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ব্রিটিশবিরোধী ও টংক আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কমরেড মণি সিংহ ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। নতুন প্রজন্মের কাছে এই মহান নেতার জীবনাদর্শ তুলে ধরনে প্রতিবছরই এই মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশবরেন্য বুদ্ধিজীবী, রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতিবিদগণ আলোচনা করেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    কমরেড মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে

    প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

    featured Image

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।