ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। পুলিশ সূত্র জানায়, আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-এর অধীন মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। পরে সিএনজিটি তল্লাশি করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১. মো. রাকিব (১৯), পিতা- মো. জাকির হোসেন, মাতা- লুৎফা বেগম, সাং- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ২. মো. লোকমান ভূঁইয়া (৪৮), পিতা- মৃত সোলাইমান ভূঁইয়া, মাতা- মৃত চান বানু, সাং- রাধানগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশ নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ
আপনার মতামত লিখুন