চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

পটিয়ার জনগণের ভালোবাসা ও সমর্থনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ - এনামুল হক এনাম

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    পটিয়ার জনগণের ভালোবাসা ও সমর্থনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ - এনামুল হক এনাম

    আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ইং, দুপুর ১২টা ৪০ মিনিটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে তাঁর মনোনয়ন ফরম জমা প্রদান করেন।

    মনোনয়ন ফরম জমা শেষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় গণতন্ত্র মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে রূপ নেবে। এর মাধ্যমে দেশে জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আমার সম্মানিত পটিয়াবাসী উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে আমাকে পটিয়ার সার্বিক উন্নয়নে তাঁদের সেবক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।

    মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন (এমএসসি), জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    সোমবার, ০২ মার্চ ২০২৬

    পটিয়ার জনগণের ভালোবাসা ও সমর্থনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ - এনামুল হক এনাম

    প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

    featured Image

    পটিয়ার জনগণের ভালোবাসা ও সমর্থনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ - এনামুল হক এনাম

    আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ইং, দুপুর ১২টা ৪০ মিনিটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে তাঁর মনোনয়ন ফরম জমা প্রদান করেন।

    মনোনয়ন ফরম জমা শেষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় গণতন্ত্র মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে রূপ নেবে। এর মাধ্যমে দেশে জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আমার সম্মানিত পটিয়াবাসী উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে আমাকে পটিয়ার সার্বিক উন্নয়নে তাঁদের সেবক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।

    মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন (এমএসসি), জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।