চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবায় উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-০৪ (২৪৬) আসনে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো ছামিউল ইসলাম এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো আতাউর রহমান সরকার এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন হাজারী। অন্য কয়েকজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

    মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উৎসব মকর পরিবেশে উপজেলা রাজনৈতিক কার্যালয়গুলোতে জড়ো হতে থাকেন।

    বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়। পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

    এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী কবির আহমেদ ভূঁইয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেও কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    উল্লেখ্য, কসবা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,০৬,৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৯,৭০৯ জন, মহিলা ভোটার ১,৪৬,৭৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবায় উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

    প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

    featured Image

    গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-০৪ (২৪৬) আসনে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো ছামিউল ইসলাম এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো আতাউর রহমান সরকার এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন হাজারী। অন্য কয়েকজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

    মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উৎসব মকর পরিবেশে উপজেলা রাজনৈতিক কার্যালয়গুলোতে জড়ো হতে থাকেন।

    বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়। পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

    এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী কবির আহমেদ ভূঁইয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেও কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    উল্লেখ্য, কসবা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,০৬,৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৯,৭০৯ জন, মহিলা ভোটার ১,৪৬,৭৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।