বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ শোকে মুহ্যমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক শোকবার্তায় ব্যারিস্টার কায়সার কামাল লেখেন—
পরম মমতার স্পর্শে যিনি আমাদেরকে এই পর্যন্ত এনেছেন। আসুন, আমরা আমাদের মমতাময়ী মায়ের জন্য দোয়া করি। হে মহান রব, তুমি আমাদের মাকে ক্ষমা করো এবং বেহেশতের সর্বোচ্চ স্থানে তাঁকে অধিষ্ঠিত করো। আমিন।”
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনাসহ দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন স্থানে কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন